০৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৬, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:১৬, ৫ আগস্ট ২০২৬

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই ছিল জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য: আল আমিন

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়াই ছিল জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য: আল আমিন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা কোনো নির্দিষ্ট দলের নয়, তারা সমগ্র বাংলাদেশের জাতীয় সম্পদ।

বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগের কারণেই আজ একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে কোনো নাগরিক অন্যায়, নিপীড়ন, চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবেন না। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই জুলাইয়ের চেতনার মূল প্রতিশ্রুতি।

তিনি আরও বলেন, শহীদ পরিবার ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের পাশাপাশি জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক বিজয়ের চেয়েও বড় দায়িত্ব এখন একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

বক্তব্যের শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়