২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ জুলাই ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদ জোনায়েদ।

বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, জাতীয় ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়