২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১২, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:১২, ২৪ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি ট্রার্ফ জোনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবদি ট্রার্ফ জোনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল কালাম এবং হাজী আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন সাবদি ট্রার্ফ জোনের উপদেষ্টা হাজী মো. দুলাল হোসেন।

আয়োজকেরা জানান, র‍্যাফেল ড্রের মাধ্যমে মোট ৩০টি পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারও বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি বন্দর উপজেলার সাবদি এলাকার নুরপদি পূর্বপাড়া জোড়া ব্রিজ-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই মাঠে ২০২৫ সালের ২১ নভেম্বর ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক এলাকাবাসীর উপস্থিতি ছিল।

সর্বশেষ

জনপ্রিয়