২৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪১, ২৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৫১, ২৪ জুলাই ২০২৬

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আল আমিনের

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আল আমিনের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ শিয়াচরের আলহাজ আলাতুন্নেসা জান্নাতুল বাকী জামে মসজিদ (খানকাহ মসজিদ)-এ জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, ফতুল্লা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা, রাস্তা-ড্রেন, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে। পাশাপাশি পরিকল্পিত নগর ব্যবস্থাপনার আওতায় এনে ফতুল্লার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। দলমত নির্বিশেষে সমাজের মুরব্বি, আলেম-ওলামা, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় তিনি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো অনিয়ম চোখে পড়লে নির্ভয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার অনুরোধ করেন।

জুমার নামাজ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

সর্বশেষ

জনপ্রিয়