২৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ২৩ জুলাই ২০২৬

প্রতি মঙ্গলবার সদর উপজেলা কার্যালয়ে বসবেন এমপি আল আমিন

প্রতি মঙ্গলবার সদর উপজেলা কার্যালয়ে বসবেন এমপি আল আমিন

সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনতে সপ্তাহে একদিন নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে বসবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি জানিয়েছেন, প্রতি মঙ্গলবার সকাল থেকে তিনি সদর উপজেলা কার্যালয়ে উপস্থিত থেকে নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে তাঁর ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সমস্যা ও প্রয়োজন নিয়ে জনপ্রতিনিধির কাছে আসেন। নির্বাচিত জনপ্রতিনিধিকে সহজে পাওয়া গেলে মানুষ যেমন সন্তুষ্ট হন, তেমনি সেবা গ্রহণও সহজ হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্রতি মঙ্গলবার সদর উপজেলা কার্যালয়ে বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারি অফিসকে দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা যাবে না। এটি রাষ্ট্রীয় সম্পদ এবং সরকারি অফিস। এখানে জনগণের সেবাই অগ্রাধিকার পাবে। অফিসের পরিবেশ এমন রাখতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের সংকোচ বা প্রটোকল ছাড়াই তাদের জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে পারেন।

তিনি আরও বলেন, পার্টি অফিসে রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম চলে। কিন্তু সরকারি কার্যালয়ে সেই পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষের সেবা ব্যাহত হবে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়