১২ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৪২, ১১ জুলাই ২০২৬

২০ জুলাই জেলা-মহানগর সম্মেলনে থাকবেন মুফতি রেজাউল করীম

২০ জুলাই জেলা-মহানগর সম্মেলনে থাকবেন মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম (চরমোনাই পীর) আগামী ২০ জুলাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে উপস্থিত থাকবেন।

কমিটি নবায়ন উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ২০ জুলাই বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। শনিবার (১১ জুলাই) বাদ মাগরিব বাবুরাইলের ১ নম্বরে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, জেলা ও মহানগরের কমিটি নবায়নকে কেন্দ্র করে আয়োজিত সম্মেলনে দলের আমীর মুফতি রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মুফতি মাসুম বিল্লাহ সম্মেলন সফল করতে জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়