১১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে নারায়ণগঞ্জ ক্লাব স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় ক্লাবের স্নুকার বিভাগের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মান।

অনুষ্ঠানের শুরুতে স্নুকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক উজ্জ্বল হোসেন স্বাগত বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য আলতাফ হোসেন ও অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক), নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, স্নুকার বিষয়ক উপ-কমিটির সদস্যবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং ক্লাবের সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ক্রীড়া চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়