১১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৭, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩৮, ১১ জুলাই ২০২৬

হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের

নারায়ণগঞ্জ নগরীর হকার সমস্যা, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর দূষণ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ দীর্ঘদিনের নাগরিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

শনিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, বর্তমানে নগরীর সবচেয়ে বড় সমস্যা হকার, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাতের বেলায় শহরের বিভিন্ন সড়কে সবজির আড়ত বসানোর কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে শহরের বাইরে নির্দিষ্ট স্থানে সবজির আড়ত স্থানান্তরের প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ, নারায়ণগঞ্জে দ্রুত মেডিকেল কলেজ চালু এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পুলিশ সুপারের সমালোচনা করে মাসুম বলেন, হকার উচ্ছেদ অভিযানে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখা যায়নি। একই সঙ্গে নগরীতে খুন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আলোচিত সাত খুন মামলার প্রসঙ্গও তুলে ধরে বলেন, ঘটনার ১৩ বছর পার হলেও মামলার চূড়ান্ত বিচার শেষ হয়নি। তিনি দ্রুত বিচার সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে এ কলঙ্ক থেকে মুক্ত করার আহ্বান জানান।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি আমির হোসাইন স্মিথ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ সিফাত আল লিংকন, হাসান মজুমদার বাবলুসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।হকার, যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি অ্যাডভোকেট মাসুমের

নারায়ণগঞ্জ নগরীর হকার সমস্যা, যানজট, অপরাধ নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর দূষণ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ দীর্ঘদিনের নাগরিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

শনিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, বর্তমানে নগরীর সবচেয়ে বড় সমস্যা হকার, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাতের বেলায় শহরের বিভিন্ন সড়কে সবজির আড়ত বসানোর কারণে যানজট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে শহরের বাইরে নির্দিষ্ট স্থানে সবজির আড়ত স্থানান্তরের প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, শীতলক্ষ্যা নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধ, নারায়ণগঞ্জে দ্রুত মেডিকেল কলেজ চালু এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পুলিশ সুপারের সমালোচনা করে মাসুম বলেন, হকার উচ্ছেদ অভিযানে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখা যায়নি। একই সঙ্গে নগরীতে খুন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আলোচিত সাত খুন মামলার প্রসঙ্গও তুলে ধরে বলেন, ঘটনার ১৩ বছর পার হলেও মামলার চূড়ান্ত বিচার শেষ হয়নি। তিনি দ্রুত বিচার সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসীকে এ কলঙ্ক থেকে মুক্ত করার আহ্বান জানান।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি আমির হোসাইন স্মিথ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সাত্তার আলী সোহেল, কার্যনির্বাহী সদস্য সৈয়দ সিফাত আল লিংকন, হাসান মজুমদার বাবলুসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়