ইসলামী ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে পথযাত্রী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শাপলা চত্বর এলাকায় থানা কার্যালয় সংলগ্ন স্থানে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ আবরারুল করীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমির হামজা।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে অসহায়, কর্মজীবী ও পথযাত্রী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ একটি মানবিক ও সেবামূলক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে- ইনশাআল্লাহ।





































