১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১১:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নিজ প্রতীকে প্রথম ভোট

সুষ্ঠু নির্বাচনের আহ্বান অঞ্জন দাসের

সুষ্ঠু নির্বাচনের আহ্বান অঞ্জন দাসের

গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল মার্কার প্রার্থী ও সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস নিজ নির্বাচনী প্রতীকে প্রথম ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি সোনারগাঁ উপজেলার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

ভোট প্রদান শেষে অঞ্জন দাস বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করাই আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।”

তিনি সকল ভোটারকে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়