১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘ভোট দিয়ে গেছেন অন্যজন’, হতাশ নারী

‘ভোট দিয়ে গেছেন অন্যজন’, হতাশ নারী

প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন নগরীর জল্লারপাড় এলাকার বাসিন্দা খাইরুন নেছা (৩৪)। সাথে ছিলেন তার মা ও শিশু কন্যা। ভোটার আইডি, তালিকার নাম, ছবি সব মিললেও ভোট দিতে পারেননি তিনি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েও তেমন কোনো সুরাহ মেলেনি। হতাশা নিয়ে ফিরে যেতে হয়েছে এই নারী ভোটারকে।

কেন্দ্রটির সহকারী প্রিজাইডিং অফিসার জানান, একই ভোটার তালিকার নারীর ভোট হয়ে গেছে।

এদিকে ভোটার খাইরুন নেছা বলেন, “আশা করে জীবনের প্রথমবার ভোট দিতে এসেছিলাম। কিন্তু এসে শুনি, আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে পাইকপাড়া এলাকার জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রের ৩ নম্বর ভোট কক্ষে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী ভোটার কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ইউসুফ আলীকে জানালে তিনি বলেন, “এখানে আমাদের কিছু করার নেই।”

নাম প্রকাশে অনিচ্ছুক এ কেন্দ্রে দায়িত্ব পালনকারী একাধিক নারী ও পুরুষ আনসার সদস্য জানান, এর আগেও ভোটকক্ষটিতে এমন আরও তিনটি ঘটনা ঘটেছে।

তবে বিষয়টি অস্বীকার করে সহকারী প্রিজাইডিং অফিসার আফসানা শারমিন। তিনি বলেন, “এই ভোটকক্ষে শুধু একটা ঘটনাই ঘটেছে।”

সর্বশেষ

জনপ্রিয়