১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১২:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ

ভোটগ্রহণ নির্বিঘ্ন, মাঠে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা: মেজর আয়াজ

ভোটগ্রহণ নির্বিঘ্ন, মাঠে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা: মেজর আয়াজ

নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেজর আয়াজ বলেন, “আমাদের টিম সর্বাত্মকভাবে মাঠে রয়েছে। বিকল্প পরিকল্পনাও প্রস্তুত আছে। র‌্যাব, বিজিবি, আনসার ও এপিবিএনসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে আমরা কাজ করছি। মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরাও টিম হিসেবে কাজ করছেন। সার্বিকভাবে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়