১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৪:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সাড়ে ৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৩৩ শতাংশেরও বেশি

সাড়ে ৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ভোট পড়েছে ৩৩ শতাংশেরও বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে সাড়ে চার ঘণ্টায় ৩৩ দশমিক ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, জেলার সবগুলো কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। তবে কিছু কিছু কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের বিশৃঙ্খলা করার চেষ্টা নিয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, “অভিযোগগুলো তেমন গুরুতর নয়। স্ট্রাইকিং ফোর্স সক্রিয় রয়েছে। আশা করছি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম শেষ হবে।”

দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে ভোট পড়েছে ৩২ দশমিক ১১ শতাংশ, নারায়ণগঞ্জ-২ আসনে ৩৮ শতাংশ, নারায়ণগঞ্জ-৩ আসনে ৩৪ শতাংশ, নারায়ণগঞ্জ-৪ আসনে ৩০ দশমিক ৯০ শতাংশ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।

সর্বশেষ

জনপ্রিয়