১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ০৯:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি পরিবেশ চমৎকার: ভোট দিয়ে আবুল কালাম

নির্বাচনি পরিবেশ চমৎকার: ভোট দিয়ে আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী। ১৮ বছর পরে আজকে এই ভোটে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। পরিবেশটা এই মুহূর্তে অত্যন্ত চমৎকার আছে। আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিকভাবেই নির্মিত হবে এবং আজকে মানুষের প্রত্যাশিত যে ভোট প্রদানের অধিকারটি সেটি নতুন করে আবার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত হিসেবে আসবে আমাদের ধারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখার জন্য বিগত দিনে যেভাবে সংগ্রাম করে আসছে, আগামী দিনেও সঠিক নেতৃত্বের মাধ্যমে এই দেশ গড়ার কারিগর হিসেবে জনগণের পাশে থাকবে এবং জনগণকে সেবা প্রদানে সক্ষম হবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

ভোটারদের টাকা দেয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনশ্রুতি আছে এরকম, তবে এটা বাস্তবভাবে যদি কিছু হয়ে থাকে সেটা প্রশাসন দেখবে এবং তারা দেখে আসছে হয়তো, এর মধ্যে পদক্ষেপ তারা নিছে। ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমাদের নখদর্পণে আসে নাই।”

সর্বশেষ

জনপ্রিয়