০৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিপূর্ণ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবো: মাকসুদ

শান্তিপূর্ণ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবো: মাকসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন গণসংযোগকালে বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শতভাগ ফেয়ার এবং লেভেল প্লেয়িং ফিল্ড হবে আশা করি। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। শান্তিপূর্ণ নির্বাচন হলে আমি ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়ী হবো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ কলোনি, হালুয়াপাড়া, কুঁচিয়ামোড়া, শ্রীরামপুর, জাঙ্গাল ও গকুল দাসেরবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মুছাপুর ও ধামগড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়