বন্দরে কালামকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বন্দর ২১নং ওয়ার্ডে শাহীমসজিদ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈঠকটির আয়োজন করেন বন্দর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার।
উঠান বৈঠকে হান্নান সরকার ভোটারদের উদ্দেশ্য বলেন, “শহর ও বন্দরের উন্নয়নে কালাম ভাইয়ের বিকল্প নেই। তিনবারের সাবেক এমপি হিসেবে তিনি জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। বন্দরে ধানের শীষের গণজোয়ার রয়েছে। বন্দরের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেব।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপি নেতা মনির হোসেন, সালাউদ্দিন, আব্দুল মান্নান, শাহীমসজিদ বিচার কমিটির সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ, শহীদ, মাছুম, আবু সাঈদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।





































