২৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১

রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল এসকাফসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল এসকাফসহ মো. কামরুজ্জামান কামু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রূপগঞ্জের নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুজ্জামান ওই এলাকার সুলতান মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে গ-জোনের ইনচার্জ মো. মমিনুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) এ টি এম জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় কামরুজ্জামানের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কামরুজ্জামানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়