সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ‘মা হাসপাতাল’কে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।
অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।





































