১৩ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫১, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৫২, ১২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ কলেজের সভাপতির সঙ্গে ছাত্র ফেডারেশন: দাবি ‘শিক্ষাবান্ধব পরিবেশ’

নারায়ণগঞ্জ কলেজের সভাপতির সঙ্গে ছাত্র ফেডারেশন: দাবি ‘শিক্ষাবান্ধব পরিবেশ’

নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাভোকেট নবী হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের এ কলেজ শাখার নেতারা। তারা সাক্ষাতের সময় আলাপে সভাপতির কাছে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছেন।

বুধবার (১২ আগস্ট) এ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য ফাতেমা, সিফা এবং সংগঠক আকিব হাসান।‎
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।

মৌমিতা ও তাহমিদ বলেন, কলেজের শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করে যাবেন।

“একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদান নিশ্চিত করলেই দায়িত্ব শেষ হয় না; তাদের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাবারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা প্রয়োজন,” বলেন তারা।

এ সময় গভর্নিং বডির সভাপতি নবী হোসেন আন্তরিকতার সঙ্গে আলাপ করেন বলেও জানিয়েছেন ছাত্র ফেডারেশনের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়