১২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১২ আগস্ট ২০২৬

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির মোল্লার সভাপতিত্বে সভায় শিক্ষক জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, মজিবুর রহমান, মাজেদুল ইসলাম, আব্দুল মাজেদ, মিরাজ হোসেন এবং অভিভাবক নায়েব আলী, সাইফুল ইসলাম ও আবুল কাশেমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের নিয়মিত ও মনোযোগের সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের পড়াশোনা ও কার্যক্রম পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ করা এবং জিপিএ-৫-এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়