২৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ২৩ জুলাই ২০২৬

রূপগঞ্জে ওষুধ ও কসমেটিকসের দোকানে অভিযান, তিন মামলায় জরিমানা

রূপগঞ্জে ওষুধ ও কসমেটিকসের দোকানে অভিযান, তিন মামলায় জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া ও ভুলতা এলাকায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ঔষধ ও কসমেটিকসের বাজারব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইনের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একজনকে ২০ হাজার টাকা এবং অপর দুইজনকে ১৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইন বাস্তবায়ন এবং নিরাপদ ও মানসম্মত ঔষধ ও কসমেটিকসের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়