২৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ জুলাই ২০২৬

বন্দরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী

বন্দরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী

নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাতা কাটা থেকে ফনকুল যাওয়ার সড়কটি নিজ অর্থায়নে সংস্কার করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহ আলম।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরা থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বর্ষা মৌসুমে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

স্থানীয় সূত্র জানায়, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে শাহ আলম নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। সম্প্রতি সংস্কারকাজ শেষ হওয়ার পর স্থানীয়দের চলাচল কিছুটা সহজ হয়েছে।

এ বিষয়ে শাহ আলম বলেন, “মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচনের সময়ই নয়, সবসময় জনগণের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও আমার সামর্থ্য অনুযায়ী কাজ করে যাব।”

সর্বশেষ

জনপ্রিয়