১৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ১৪ মার্চ ২০২৬

মহান কার্ল মার্কসের ১৪৩ তম প্রয়ান দিবসে আলোচনাসভা

মহান কার্ল মার্কসের ১৪৩ তম প্রয়ান দিবসে আলোচনাসভা

সমাজতন্ত্রের প্রবক্তা মহান কার্ল মার্কসের ১৪৩ তম প্রয়ান দিবসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে  আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ মার্চ ) বিকাল ৫টায় ২ নং রেল গেইটস্থ বাসদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সভায় আরও ব্ধসঢ়;ক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল,্ধসঢ়; গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ ।

রাজেকুজ্জামান রতন বলেন, “উনবিংশ শতকে যখন পুঁজিবাদী শোষণ-নিষ্পেষণে শ্রমিকরা দিশেহারা তখন ১৯৪৮ সালে মহান মার্কস ও এঙ্গেলস কমিউনিস্ট ইশতেহারের মাধ্যমে শ্রমিক শ্রেণির মুক্তির দিশা তুলে ধরেন। তাঁরা দেখান যতদিন পুঁজিবাদ থাকবে সমাজে ততদিন বৈষম্য বাড়বে, শ্রমজীবী মানুষ অধিকার হারা হবে। এখানে দরকার সমাজব্যবস্থার পরিবর্তন । পুঁজিপতিদের শাসন পরিবর্তন করে শ্রমিক শ্রেনির শাসন প্রতিষ্ঠা তথা সমাজতন্ত্র বিপ্লবের মধ্যদিয়ে সমাজে বৈষম্য শোষণ দূর করা সম্ভব। মার্কসের চিন্তা প্রথম বাস্তবায়ন হয় ১৯১৭ সালে রাশিয়ায়। মার্কস নির্দেশিত পথে সেখানে পুঁজিবাদী শোষণ-শাসন উচ্ছেদ করে লেনিনের নেতৃত্বে সেখানে শ্রমিক শ্রেণির শাসন সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন হয়। পরবর্তীতে সোভিয়েত রাশিয়াই দুনিয়াতে প্রথম বেকারত্ব, পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তি সম্পূর্ণভাবে দূও করে। সমাজতান্ত্রিক রাশিয়া লিঙ্গ, বর্ণ নির্বিশেষে সমতার দেশ প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া জ্ঞান, বিজ্ঞান, শিল্প- সাহিত্য, খেলাধূলা তথা অর্থনৈতিকভাবে দুনিয়ার শীর্ষ দেশে পরিনত হয়।”

রতন আরও বলেন, আমাদের দেশে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সাম্য ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আকাক্সক্ষা ব্যক্ত হয়েছিল। কিন্তু সেই সাম্য ও বৈষম্যহীনতা আমাদের দেশ পায়নি। কারণ এই সংগ্রামের পর দেশ পুঁজিবাদী রাজনৈতিক দলগুলোর দ্বারা পরিচালিত হয়েছে। দলের পরিবর্তন হলেও সমাজব্যবস্থার পরিবর্তন হয়নি। তাই আমাদের দেশে প্রকৃতই বৈষম্য দূর করে সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহান কার্ল মার্কস নির্দেশিত পথে আমাদের সমাজব্যবস্থা পরিবর্তন করতে হবে। ৭১ চেতনা ও ২৪এর অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে এই সময়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের নেতৃত্বে আন্দোলন গড়ে তূলতে হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়