১৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ২১:৫৫, ১৪ মার্চ ২০২৬

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ইফতার

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ইফতার

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা শনিবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জ ৫নং ঘাটে আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করে।

কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব।

শুভ দেব বলেন, “নারায়ণগঞ্জের ছাত্রদের বড় অংশ নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করছে। গণতান্ত্রিক শিক্ষাঅঙ্গন গড়ে তুলতে হলে আমাদের সকল শিক্ষার্থীর সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে হবে। নারায়ণগঞ্জকে শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার একমাত্র উপায় হলো সমান সুযোগ নিশ্চিত করা ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

মৌমিতা আক্তার বলেন, “নারায়ণগঞ্জ কলেজে ছাত্রদের সকল সমস্যার সমাধানের জন্য সংগঠিত থাকা জরুরি। সংগঠিত শক্তি কখনো হতাশ করে না। ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক ও ভয়মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এবং শিক্ষার গুণগত পরিবর্তনে কাজ করবে।”

আলোচনা সভায় জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি সৃজয় সাহা ও ইউশা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অপুর্ব রায়, যুগ্ম সদস্য সচিব তাহমিদ, সংগঠক সুরভী, অভি, সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়