শনিবারের ত্বকী সমাবেশ স্থগিত
মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে অনুষ্ঠিতব্য ত্বকী সমাবেশ স্থগিত করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ‘অনিবার্য’ কারণে তা স্থগিতের কথা জানিয়েছে আয়োজক সংগঠন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য সচিব হালিম আজাদ জানান, পরিবর্তিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
ওই সমাবেশে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের পাশাপাশি গান, কবিতা, আবৃতি, নাটক, পারফর্মিং আর্ট ও উন্মুক্ত ক্যানভাসে আঁকা হবে প্রতিবাদী চিত্রকর্ম। সমাবেশে বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট নাগরিকরা।





































