বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার-২
গত শুক্রবার (১৩ মার্চ) রাতে বন্দর রেললাইন এলাকায় ছিনাতাইয়ের প্রস্তুতি কালে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার ইসমাঈল মিয়ার ছেলে জামান (৩১) ও একই এলাকার জব্বার মিয়ার ছেলে জাবের (২১)। আটককৃত ২ ছিনতাইকারীকে বন্দর থানার দায়েরকৃত একটি ডাকাতি মামলায় শনিবার (১৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে বন্দর রেললাইনসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিল।





































