১৪ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৪, ১৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে বিএইচডিএ’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিএইচডিএ’র অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন (বিএইচডিএ)’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে শহরের চাষড়া বালুর মাঠে গ্রীণ অ্যাপল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান ও ডা. আসমা খন্দকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, ডা. সুফিয়া মোমিন, ডা. এস আলম সিদ্দিকী ও ডা. পারভীন যুথি।

বিএইচডিএ’র ৫৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের মধ্যে রয়েছেন সভাপতি ডা. মো. তারিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. মো. কাজী ইব্রাহিম, ডা. মো. মোজ্জাফফর বাবু, ডা. মো. হাবিবুর রহমান ও ডা. মো. হানিফ মিয়া, সাধারণ সম্পাদক ডা. আখলাকুজ্জামান ইয়ামিম, যুগ্ম সম্পাদক ডা. গাজী খায়রুজ্জামান, ডা. আসমা খন্দকার ও ডা. হারুনুর রশিদ, অর্থ সম্পাদক ডা. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. হারুনুর রশিদ, ডা. মাহবুব সারোয়ার ও ডা. মো. ইব্রাহীম মারুফসহ অন্যান্য সদস্যরা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডা. আব্দুল্লাহ শাকুর, ডা. মো. নজরুল ইসলাম, ডা. মো. নুরুজ্জামান, ডা. রোকসানা আক্তার, ডা. জেসমিন আক্তার খাতুন, ডা. ইমু, ডা. মামুন খান, ডা. আমাতুল হাই দিশা ও ডা. রোমান।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় ও অভিষেক পর্ব সম্পন্ন করা হয়। এ সময় বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা বাংলাদেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চিকিৎসকদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জরুরি।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন চিকিৎসকদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের উদ্যোগে চিকিৎসকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়