১২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৪, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৫৬, ১২ মার্চ ২০২৬

শনিবার সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ

শনিবার সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ

মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছর উপলক্ষ্যে শনিবার রাজধানীর মানিকমিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব সাংবাদিক ও কবি হালিম আজাদ স্বাক্ষরিক এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, আগামী ১৪ মার্চ শনিবার দুপুর আড়াইটায় রাজধানীর মানিকমিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে ত্বকী সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান, কবিতা, আবৃতি, নাটক, পারফর্মিং আর্ট ও উন্মুক্ত ক্যানভাসে আঁকা হবে প্রতিবাদী চিত্রকম। সমাবেশে বক্তব্য রাখবেন দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়