১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৭, ১০ আগস্ট ২০২৬

বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণ, যেভাবে করবেন আবেদন

বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণ, যেভাবে করবেন আবেদন

স্থানীয় যুবকদের মাশরুম চাষের প্রশিক্ষণ দেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। দশ দিনব্যাপী এ প্রশিক্ষণের জন্য ৩১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।

তবে, ১৮ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীকে অবশ্যই নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন স্থায়ী বাসিন্দা হতে হবে বলেও জানান ইউএনও।

তিনি বলেন, যুব সমাজকে স্বাবলম্বী এবং পরিবেশবান্ধব কৃষিকে উৎসাহিত করতে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষের এ প্রশিক্ষণের জন্য অনলাইন এবং সরাসরি আবেদন করা যাবে। সরাসরি আবেদনের জন্য সস্তাপুরের শিবু মার্কেট এলাকায় অবস্থিত সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হবে।

তবে, অনলাইনে আবেদনের জন্য একটি ‘গুগল-ফর্ম’ তৈরি করেছে উপজেলা প্রশাসন। এজন্য কম্পিউটার কিংবা মোবাইলের ব্রাউজারে গিয়ে লিখতে হবে: https://forms.gle/VbdhipAhZrWWdaZ47

আবেদনপত্র বাছাইয়ের পর প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত করা হবে।

এ প্রশিক্ষণের অর্থায়ন করবে সদর উপজেলা পরিষদ।

সর্বশেষ

জনপ্রিয়