১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৫, ১০ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাল ইসলামী ছাত্র আন্দোলন

শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানাল ইসলামী ছাত্র আন্দোলন

এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শাখা।

সোমবার (১০ আগস্ট) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়। পাশাপাশি নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক খালীদ সাইফুল্লাহ সানভীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম হাসান।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে পারলেই একটি সুন্দর ও কল্যাণময় সমাজ বিনির্মাণ সম্ভব।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখা।

সর্বশেষ

জনপ্রিয়