১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৫, ১০ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিবকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

সোমবার (১০ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সজিব একটি সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তিনি সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইউসুফ আলী প্রকাশ ইউসুফ পাটোয়ারী।

একই অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়