২৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২৬ জুলাই ২০২৬

হরিজন জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হরিজন জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা।

রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে হরিজন সম্প্রদায়ের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক বৈষম্য দূরীকরণে সরকারের বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় জেলা শাখার সভাপতি অমৃত লাল, সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিঠু চাঁন এবং বন্দর থানা শাখার সভাপতি স্বাধীন লাল উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়