২৭ জুলাই ২০২৬

প্রকাশিত: ১৮:১১, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১৮:১১, ২৬ জুলাই ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক হাফিজুর রহমানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, তাঁর মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি ও দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এনএএন টিভির প্রোগ্রাম ডিরেক্টর মো. শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি মো. সাজু হোসেন, সময় সকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. নাজমুল হোসেন (আশিক) এবং নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. মিঠুন মিয়া।

বক্তারা বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে হবে এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার তদন্ত ও বিচার অবশ্যই আইনের আওতায় হতে পারে। তবে সেই প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক। গণমাধ্যমের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকার কোনোভাবেই বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তারা সোচ্চার থাকবেন বলেও বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মো. লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো. সুজন, মো. মুক্তাদির রহমান, মো. তোফাজ্জল হোসেন, মো. আল আমিন, মো. জাকির আহমেদ, মনির হোসেন, মো. ওয়ারদে রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়