উজ্জীবিত বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) চানমারিস্থ পত্রিকাটির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয় তরিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আজাদ রিফাত গ্রুপের পরিচালক তাজুল ইসলাম রাজীব, ফকরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সময় টিভির জেলা প্রতিনিধি সৈকত আশিক, একাত্তুর টিভির জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি ইমরান আলী সজীব, একুশে টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, কালের কণ্ঠ’র শহর প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, এনটিভির স্বপন, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ডালিম হোসেন, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি সৈকত হোসেন, আমার দেশ এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, উজ্জীবিত বাংলাদেশ এর বন্দর প্রতিনিধি শামীম ইসলাম, চিফ ফটো সাংবাদিক সোহেল সরকার, মাল্টি মিডিয়া রিপোর্টার রাকিবুল হাসান, মিরাজ হোসেন, বিপি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুল, নিউজ ভিউ এর চীফ রিপোর্টার নিরাক হোসেন, প্রেস নারায়ণগঞ্জ এর আয়ান, শাহরিয়ার দীপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।





































