১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী-এর আদালতে র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার ও তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার লিখিতভাবে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন গ্রহণ করেন।

এর আগে গত ৮ জানুয়ারি বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগপত্র দাখিলের জন্য আদালতে আবেদন করলে আদালত তদন্তকারী কর্মকর্তাকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আজ সেই প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও প্রতিবেদন জমা না দিয়ে নতুন করে সময় নেওয়া হয়। আইনজীবীরা জানান, আজ আদালতের ১০১ কার্যদিবসেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

এদিন মামলার আট আসামি আদালতে হাজিরা দেন। পলাতক দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আবদুস সামাদ।

সর্বশেষ

জনপ্রিয়