২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শনিবার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের মৃত্যুবার্ষিকী

শনিবার বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধানের মৃত্যুবার্ষিকী

সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসান আলী প্রধানের ১৬তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৮ ফেব্রুয়ারি)। তিনি ২০১০ সালের এই দিনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম হাসান আলী প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শনিবার দোয়া ও মিলাদ মাহফিল, কোরআন খতম এবং খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

প্রয়াণের ১৬ বছর পরও সাহসী এই বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী মহল।

১৬ বছর আগে তার বিদায়বেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই বীর যোদ্ধা।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তার ১৬তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়