সিদ্ধিরগঞ্জে ৯ জন গ্রেফতার, মাদক উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পরিচালিত অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে মাদক, চুরি ও অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিয়মিত মাদক মামলায় ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩০ গ্রাম গাঁজা ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতাররা হলেন— জালকুড়ির মৃত আইয়ুব আলীর ছেলে মো. মোক্তার হোসেন (৬০), গোদনাইল (আরামবাগ) এলাকার মৃত মোসলিম মিয়ার ছেলে মো. আসলাম মিয়া (৫৫), সুমিলপাড়া (বিহারী ক্যাম্প) এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে মো. ফেকু (৪৪)।
চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে— ইমরান হোসেন ওরফে মিঠু (৩০), নিজাম উদ্দিন (২৮) কে।
অন্যান্য মামলায় গ্রেফতার— কদমতলী খালপাড়া মধ্য পশ্চিম পাড়া এলাকার মো. বাবুলের ছেলে হৃদয় আরাফাত (২৮), ও পশ্চিম কলাবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মনির হোসেন (৪০)।
এ ছাড়া ২টি সিআর ওয়ারেন্ট মূলে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৯ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





































