২০ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫১, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫১, ১৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও ডাকাতির প্রস্তুতি মামলায় ১০ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও ডাকাতির প্রস্তুতি মামলায় ১০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় পাঁচজন, ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজন এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত দুজন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সন্ত্রাসবিরোধী মামলার আসামি নুর হোসেন (২৭), মো. মকবুল হোসেন (৫৬), মো. মোশারফ হোসেন (৫৪), মো. নয়ন (২৮) ও আনামত উল্লাহ (৩৪)।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় আবুল কালাম (২৮), মো. জাহিদ (২৪) ও মো. কবির (২৯) এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত তামিম (২০) ও রাসেল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর হোসেন সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন এলাকার, মকবুল হোসেন বাগমারা এলাকার, মোশারফ হোসেন পাইনাদী এলাকার, নয়ন হিরাঝিল এলাকার এবং আনামত উল্লাহ এসও রোড এলাকার বাসিন্দা।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার আবুল কালাম শিমরাইল, জাহিদ মিজমিজি তেরা মার্কেট এবং কবির মিজমিজি সিআইখোলা এলাকার বাসিন্দা। সামারি ট্রায়ালে অভিযুক্ত তামিম হিরাঝিল এবং রাসেল মিয়া পাঠানটুলী এলাকার বাসিন্দা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়