১৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৮, ১৮ আগস্ট ২০২৬

শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৪ বছর বয়সী প্রতিবেশী গ্রেপ্তার

শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৪ বছর বয়সী প্রতিবেশী গ্রেপ্তার
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

অভিযুক্ত চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন।

ভুক্তভোগী শিশুটির পরিবারও একইবাড়িতে ভাড়া থাকেন।

মামলার এজাহারের বরাতে ওসি বলেন, টিনসেড বাড়ির নিজের কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। শিশুটির চিৎকারে মা পাশের ঘর থেকে সেখানে গেলে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

ওসি এমদাদুল হক বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়