০২ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪১, ১ আগস্ট ২০২৬

বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বন্দর থানাধীন ফুলহর এলাকার রমুর বাড়ি (মাজার বাড়ি) সংলগ্ন পাকা সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মাহমুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শহিদুল ইসলামের দেহ তল্লাশি করে তার পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম মুরাদপুর এলাকার আলীনুরের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়