২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১৯ জুলাই ২০২৬

বাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক শরীফ সুমন

বাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি মহিউদ্দিন, সম্পাদক শরীফ সুমন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় অবস্থিত বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক শরীফ সুমন।

শনিবার রাতে বাদ এশা চাষাঢ়ার ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে পঞ্চায়েত পরিষদের আয়োজনে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েতের পূর্বতন কমিটির সভাপতি হারুন অর রশিদ।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি সামছুল ইসলাম বাচ্চু, ভবানী শংকর রায়, সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন ও আবুল কালাম আজাদ জুয়েল; সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন টিপু ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারুন অল রশিদ নিক্সন, সহসাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোক্তার হোসেন, সহঅর্থ সম্পাদক কাজী মাহফুজুর রহমান সোয়েব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, প্রচার সম্পাদক ফয়সাল আবেদ হিমু, ক্রীড়া সম্পাদক আসলাম হোসেন; সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল সাকিব এবং কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন, মো. আজাদ হোসেন, মানিক সরকার ও মুজাহিদুল কবির রুবেল।

সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন হারুনুর রশিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, নুরুল ইসলাম, হাজী শাফিউদ্দিন, হাজী মোফাজ্জল হোসেন, হাসানুর রহমান, ইকবাল হোসেন ও খোরশেদ আলম।

সর্বশেষ

জনপ্রিয়