২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১১, ১৯ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদক সেবন-সংরক্ষণ, ৬ জনের কারাদণ্ড

রূপগঞ্জে মাদক সেবন-সংরক্ষণ, ৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সোহেলকে ছয় মাস, চারিতালুক এলাকার মো. জাহেদ মিয়াকে দুই মাস, আদলা এলাকার মো. মোস্তফা মিয়াকে দুই মাস, কিশোরগঞ্জের কালিপুর এলাকার মো. শাহজাহানকে তিন মাস, চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. সাদ্দামকে চার মাস এবং বানিয়াদি এলাকার মো. হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়