০৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ৮ জুলাই ২০২৬

ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার

ফতুল্লায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার ৩ নম্বর আসামি রাসেল মিয়া ওরফে কইতর রাসেল (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সুমাইয়া আক্তারের দায়ের করা মামলায় যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা নং-৩০ দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আবুল কালামের ছেলে মেহেদী (২৬), পিংকি (৩০), রনি (৪৬) এবং আবুল কালাম (৫৫)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বিয়ের পর থেকেই তাকে বিদেশে পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সর্বশেষ গত ৩০ জুন তার বাড়িতে গিয়ে আসামিরা তাকে মারধর, হত্যাচেষ্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, আদালত প্রাঙ্গণের বাইরে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়