১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, “যে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সে রাষ্ট্রের মানুষের জীবনযাত্রার মানও তত উন্নত। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি- যেসব দেশ শিক্ষায় অগ্রগামী, তারাই সুখে-স্বাচ্ছন্দ্যে উন্নত জীবনযাপন করছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করা যায় কি না, সে বিষয়ে চেষ্টা করা হবে এবং এ ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময়ের মূল্য দিতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুলতানা বেগম রতœা, মুসলিম একাডেমির উর্ধ্বতন সহ-সভাপতি আবু সিদ্দিক ভূঁইয়া, সহ-সভাপতি মো. হোসেন শেখ, নির্বাহী পরিচালক নূরুল ইসলাম খান, মো. আব্দুল হালিম ও নাজমুল কবির নাহিদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়