ফতুল্লায় ছাত্র ফেডারেশনের ঈদ উপহার বিতরণ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি জাহিদ সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাঈদূর রহমান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। প্রতিটি ঘরে ঈদের আমেজ ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা নিয়েই আমরা অসহায় পরিবারের মাঝে সামান্য উপহার পৌঁছে দিচ্ছি। সবার সামর্থ্য ভাগাভাগির মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত।
জেলার সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার বলেন, যারা এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাঈদূর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, কার্যকরী সদস্য সিয়াম সরকার, রাইসা ইসলাম, তোলারাম কলেজ শাখার সংগঠক তালহা, জাহিদ, সিদ্ধিরগঞ্জ শাখার সংগঠক তাজবির, মেহেরাবসহ বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































