সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম বাবুর ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবুর উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রয়াস এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হক নাঈম এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল মামুন, মহানগর যুবদল নেতা আবিদ হোসেন, রাতুল সাহা, সাবের হোসেন, মাহাতাব উদ্দিন, নিঝুম, রিয়েন মোল্লা, আলামিন, আদনান, আরাফাত, সাকিব, আহাম্মদ, শরিফ, মিমি, শামীম, তাজি, সাব্বিরসহ আরও অন্যান্যরা।





































