১৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১১, ১৮ মার্চ ২০২৬

আইভীর মুক্তি ও ন্যায়বিচার চান রফিউর রাব্বি

আইভীর মুক্তি ও ন্যায়বিচার চান রফিউর রাব্বি

বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মুক্তি চেয়ে বক্তব্য দিয়েছেন সংস্কৃতি ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে শহরের দেওভোগ এলাকার বেপারীপাড়া অবস্থিত শিশুবাগ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সময়কার বিচার ব্যবস্থার যে অব্যবস্থার ধারাবাহিকতা এখনো চলছে, তার অবসান চান তারা। 

তিনি আশা প্রকাশ করেন, সেলিনা হায়াৎ আইভী সুবিচার পাবেন এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে মুক্তি পাবেন।

তিনি বলেন, আইভী দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। আমরা তার মঙ্গল কামনা করি। একই সঙ্গে সকল বন্দির জন্য ন্যায়বিচার প্রত্যাশা করি। হত্যা, গুম ও খুনের শিকার পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সেই নিশ্চয়তা নতুন সরকারকে দিতে হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, বঙ্গসাথী ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, দপ্তর সম্পাদক জিয়াউল হক জিতু, সদস্য জুয়েল শেখসহ অন্যান্যরা।

সর্বশেষ

জনপ্রিয়