১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:২১, ১৬ মার্চ ২০২৬

 পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ 

 পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এর পক্ষে (১৬ মার্চ) সোমবার বিকেলে পাঠানটুলী কবরস্থান সংলগ্ন পশ্চিম আইলপাড়া এলাকায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও স্থানীয় সমাজকর্মীরা।

বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব এর দিক নির্দেশনায় অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পশ্চিম আইলপাড়া এলাকার পঞ্চায়েত কমিটির দায়িত্বশীল মোঃ চুন্নু মিয়া, ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল, স্থানীয় সমাজকর্মী ইমতিয়াজ ভূঁইয়া, রোমান, শনন, তন্ময়, ফার্মাসিস্ট মোবারক হোসেন সহ এলাকার তরুণ সমাজ।

এসময় ঈদ সামগ্রী বিতরণকালে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই ও জেলা বিএনপির অন্যতম নেতা মাসুকুল ইসলাম রাজিব তার ব্যক্তিগত তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। যার ফলশ্রুতিতে তাঁর মতো করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।

পরিশেষে ঈদ সামগ্রী নিতে আসা লোকজন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাউল, ভাতের চাউল, সয়াবিন তেল, লবন, মসুরীর ডাল, চিনি, সেমাই ও দুধের প্যাকেট।

সর্বশেষ

জনপ্রিয়