১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:১৫, ১৬ মার্চ ২০২৬

যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা

যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন বলেছেন, দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সমাজের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। বর্তমান অর্থ ব্যবস্থায় শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা কেবল ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমেই পুনরুদ্ধার করা সম্ভব।

সোমবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নুরুল আমিন তাঁর বক্তৃতায় বলেন, ইসলাম কেবল ইবাদতের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তিনি উল্লেখ করেন, যাকাত কোনো দয়া নয়, বরং এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার।​শ্রমিকদের জীবনমান উন্নয়নে যাকাত ভিত্তিক অর্থনীতি বিকল্পহীন।শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক ​সোলাইমান হোসাইন মুন্না, সহ-সভাপতি  ​মুন্সি আব্দুল্লাহ ফাইসূল,অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন সহ​অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শ্রমজীবী ভাইদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সামান্য উপহার শ্রমিক পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে।

সর্বশেষ

জনপ্রিয়