মামুন মাহমুদকে যুবদল নেতা রাব্বির অভিনন্দন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবদলের সাবেক সদস্য ও নাসিকের দুই নম্বর ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি। রোববার (১৫ মার্চ) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
রাশেদুল ইসলাম রাব্বি বলেন, “নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রম গতিশীল হবে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”
গত রোববার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পান মামুন মাহমুদ। তিনি জেলা বিএনপিরও আহ্বায়ক।





































